হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার এ ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি ইরানি বাহিনীর গুলিতে, না যান্ত্রিক গোলযোগে অথবা অন্য কোনো সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটির দুই পাইলট ভালো আছেন। ট্রাম্প বলেছেন, ‘ওই পাইলটরা ভালো আছেন। হ্যাঁ, কেউ আঘাত পায়নি। এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব আমরা। তবে পাইলটরা ভালো আছেন।’ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বিদেশি খবরের বরাত দিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের কথা জানিয়েছে, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে গণমাধ্যমগুলোর জানানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
দেশে স্বর্ণের দামে ফের পতন
দেশে স্বর্ণের দামে ফের পতন
◷ 2 months ago
জাতীয়
সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
◷ 2 months ago
জাতীয়
যুবদলের পদবঞ্চিত নেতাদের নতুন কর্মসূচি
যুবদলের পদবঞ্চিত নেতাদের নতুন কর্মসূচি
◷ 2 months ago
জাতীয়
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সেনারা মঙ্গলবার হামলা চালানো শুরু করে।
◷ 2 months ago